হে আল আকসা
মেরুদণ্ডে সুক্ষ্ম ফাটল,
চিনচিনে ব্যাথাটা দেহজুড়ে বিরাজমান।
অথচ মস্তিষ্ক সে খবর রাখেনি,
তার আত্মবিশ্বাস আজও অটল।
হৃদয়ে অবিরাম রক্তক্ষরণ,
অনুভুতিরা পালিয়েছে লোমকুপ ফুঁড়ে।
সে চিৎকার করে বলছে কিছু,
অথচ আমার আজ কিছু শোনা বারণ।
হে আল আকসা, হৃদয় আমার!
বলো তো, ভাঙা শিরদাঁড়া বহন করে কি
হৃদয়ের আর্তনাদে কান পাতা যায়?