‹ হোম
কবিতা

ল্যাম্পপোস্ট

নাবিলা শিফা

যদি একদিন ভীষণ মলিন
কোনো মেঘের দেখা পেয়ে আকাশ কাঁদে,
যদি একদিন ছোট্ট রঙিং
কোনো পুষ্পরেনুর ঘ্রাণে ভোমরা মাতে।

তবে সেদিন সে গাইবেনা মনভাঙা গান,
সেদিন সে বলবেনা, নিউরনে ছড়াচ্ছে বিষাক্ত ধুম্রজাল।

সেদিন তার সখ্য হবে শেষরাতের ল্যাম্পপোস্টের সাথে,
সে, তারা আর ল্যাম্পপোস্ট।