পালট-ওলোট
মৎস্য উড়িছে আকাশ জুড়িয়া,
পক্ষীরা ভাসে জলে,
মধ্য দুপুরে চাঁদ উঠিছে,
সুর্য নিশির কোলে।
কাকের কন্ঠে ঝরিছে মধু,
কোকিল হয়েছে সরল,
মরিছে তারা অমৃত পিয়ে,
মিষ্টি লাগিছে গরল।
আমার বুদ্ধি নেমেছে হাটুর গোড়ায়,
মাথা ভরিয়াছে বাষ্পে,
তাই ভুল শব্দে লিখছি কাব্য,
হয়তোবা কেউ হাসবে!