কানে গোঁজা ফুল
কোন এক ডিসেম্বরের কাব্যময় সন্ধ্যা—
হৃদয়ে ফুটেছিল হলদে অলকানন্দা।
ছন্দেরা হেসেছিল, কেউ ভালোবেসেছিল,
শব্দেরা দিয়েছিল কানে গুঁজে ফুল।
আপনি আমার সেই খোঁপায় বাঁধা চুল।
খুলে যাওয়া এলোমেলো চুলে যার সুর,
তার সুর কানে বাজে নয় বহুদূর।
আশেপাশে, ভালোবেসে থাকে কত লোক!
তার মত নেই কেও! এখানে প্রেম প্রেম শোক।