শিরোনামহীন
যখন বলেছো, "বিচ্ছেদ প্রয়োজন তোমার-আমার।"
তুমি তখন দেখোনি এই হৃদয়ের তোলপাড়,
তুমি পড়োনি এই সজল চোখের ভাষা,
তুমি দেখোনি হৃদয়ের ব্যাকুল ভালোবাসা,
তুমি দেখোনি কীভাবে ভাঙে সতেজ মন,
তুমি শোনোনি পরাজিতার অসহায় বারণ।
তুমি শুধু অংক কষেছো তোমার লাভ-ক্ষতির,
আর আমি দেখেছি আমি-ই কারণ তোমার অস্বস্তির!
তাই তোমার সুখের কথা ভেবেই সন্ধি করেছি,
বন্দী করেছি নিজেকে বিষাদের কারাগারে!