বেকারত্ব
ছেলেটার চাকরি হচ্ছে না
ইন্টারভিউ দিয়েই যাচ্ছে একের পর এক
আজকেরটা নিয়ে তের টা হবে
তার বৃদ্ধ বাবা ক্লান্ত পায়ে বাজারে যায়
চা-স্টলে বসে
রং চা খায়
বাবার ছোটবেলার বন্ধু ছমিরউদ্দিন
তার ছেলে সরকারি কর্মকর্তা,মস্ত-অফিসার
চাচা যখন বাবাকে বলে, ' তা তোমার ছেলের কী খবর?'
চাকরিটা হলো তো?
তখন
বাবা আর চা খেতে পারেন না।
রং চা'কে তার কাছে মনে হয় জাহান্নামের গলিত পুঁচ।
পাশের বাসার চাচি প্রায়ই আসে-
আম্মাকে তার ছেলের ডাক্তার হওয়ার গল্প শুনায়।
আম্মা শুধু নিশ্চুপ হয়ে শুনে যায়
তার ছেলেটার চাকরি হচ্ছে না।
প্রেমিকা শুনায়
তার বান্ধবীর সফল প্রেমের কিচ্ছা
বিসিএস ক্যাডার স্বামী নিয়ে কত সুখে আছে
তার বুলি আওড়ায় রোজ
তারও সম্বন্ধ আসে প্রতি সপ্তায়।
ছেলেটার চাকরি হচ্ছে না
ছেলেটা এখন বিচ্ছেদের বোঝা মাথায় নিয়ে
তিনবেলা নিয়ম করে বাবা মা'য়ের মাথা খায়।