আত্মহনন
একটা বেদনাভরা কালোরাত
চোখে মুখে বাঁচতে চাওয়ার তুমুল আকুতি নিয়ে সিলিংয়ে ঝুলন্ত হৃদয়।
চিরকুটে লেখা অভিমানগুলো—
কেবলই দীর্ঘশ্বাস ফেলে ফেলে নিরবে মিশে যায় কালেছায়া রাতে।
গুমোট আবছা ভোরে হইচই ফেলা কান্নায়,
নগর সভ্যতার গা থেকে নিঃশব্দে খসে পড়ে একবুক অপ্রকাশিত ভালোবাসা।
শেষ বিদায়ের পালকি বয়ে আনে নাগরিক ঢেউ
তুষার-সফেদ কাফনে ঢেকে ফেলা হয় অজস্র না বলা কথার আহাজারি।
শবদেহ প'ড়ে থাকে উঠানের কোণে-
আর রুদালির কান্নায় নিস্তব্ধ হয়ে উঠে চারপাশ।
অস্বীকৃত জানাজায় একটা নির্জন অন্ধকার কবরে
মাটিচাপা পড়ে অবাঞ্চিত হৃদয়; বাঁচতে চাওয়ার তুমুল ইচ্ছা নিয়ে।