পিছুটান
এই শহরে তুমি থাকো
আর থাকে তোমার মায়া;
যে মায়া আমারে আঁকড়াইয়া ধরে।
আমি ছাইড়া যাইতে পারি না
না তোমারে আর না তোমার শহর।
তোমার চুলের ঢেউয়ের মতো
বইয়া চলে ব্রহ্মপুত্র।
আর তার সব পানি
বান্ধা পড়ে তোমার চোখে।
তোমার মনের নির্জনতা ঠেইলা
চইলা যায় আন্তঃনগর ট্রেন।
আর আমি—
বিকালের জ্যামে আঁটকা পইড়া থাকি।
তোমার শহর ছাইড়া আমি যাইতে পারি না
যেমন পারি না তোমারে ছাইড়া যাইতে।